শমশেরনগরে চাল কেটে মোদী দোকানে চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকায় এবার ঘরের উপরের চাল কেটে প্রবেশ করে এনাম স্টোর নামের একটি মোদী দোকানে চুরি হয়েছে। চোরচক্র ঘরের ক্যাশ থেকে নগদ ৮০ হাজার টাকা ও ১০ হাজার টাকার সিগারেট নিয়ে যায়। বুধবার (২১ জুন) ভোর রাতে এ ঘটনাটি ঘটে।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে শমশেরনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন পশ্চিম বাজারের এনান স্টোরের উপরের চাল কেটে চোরচক্র দোকানে প্রবেশ করে।
মোদী দোকান এনাম স্টোরের মালিক এনামুল হক জানান, চোর চক্র ক্যাশ ভেঙ্গে নগদ ৮০ টাকা ও ১০ হাজার টাকার সিগারেট নিয়ে যায়। ঘটনাটি শমশেরনগর বণিক কল্যাণ সমিতি ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি পুলিশকে অবহিত করা হয়েছে।
শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক (বাবুল) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত এক সপ্তাহ আগে পশ্চিম বাজারে রনি স্টোর নামের একটি সিগারেটের দোকান চুরি হয়। ১৯ জুন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ১০০ গজ সামনের পপুলার ফার্মেসী ও মোদী দোকান শেখ বাবুল স্টোরের সার্টারের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এখন আবার আরও একটি দোকানের চালা কেটে চুরি সংঘটিত হয়। এতে শমশেরনগরের ব্যবসায়ীরা আতঙ্কিত। পুলিশি দায়িত্বে অবহেলার অভিযোগ করে বণিক কল্যাণ সমিতি সভাপতি আরও বলেন, রাত্রিকালীণ পাহারাদারদেরও জিজ্ঞাসাবাদ করে কঠোর পদক্ষেপ গ্রহন করতে হবে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান বুধবার ভোরের মোদী দোকান চুরিসহ এক সপ্তাহে চারটি দোকানে চুরির সত্যতা নিশ্চিত করে বলেন, জোর পুলিশি তদন্ত শুরু হয়েছে।
Related News
কমলগঞ্জে চা বাগান ও বস্তির বেকার নারী শ্রমিকরা নিয়োজিত ঝুঁকিপূর্ণ কাজে
Manual7 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: চা শিল্প ও বস্তি এলাকার বেকার নারী শ্রমিকরা বৈষম্যমূলকRead More
শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতেRead More



Comments are Closed