Main Menu

আতিয়া মহলে অভিযান : ডিএনএ টেস্টে ‘জঙ্গি’ মর্জিনা শনাক্ত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে অপারেশন টোয়াইলাইটে নিহত ‘জঙ্গি’ মনজিয়ারা পারভীন ওরফে মর্জিনার ডিএনএ টেস্টে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলে জঙ্গি আস্তানা চিহ্নিত হওয়ার পর গত ২৫ মার্চ থেকে অপারেশন টোয়াইলাইট নামে অভিযান শুরু করে সেনাবাহিনী। প্রায় ১১১ ঘণ্টার অপারেশনে ওই ভবন থেকে এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করে পুলিশ। এদের মধ্যে একজন নব্য জেএমবি নেতা মঈনুল ইসলাম ওরফে মুসা ও তার স্ত্রী মর্জিনার বলে ধারণা করছিল পুলিশ।
বিশেষ পুলিশ সুপার রেজাউল সংবাদমাধ্যমকে বলেন, আতিয়া মহলে নিহতদের পরিচয় শনাক্ত করতে গত ২৯ মার্চ মর্জিনার বাবা নুরুল ইসলাম ও বড় ভাই জিয়াবুল হককে নিহত নারীর মৃতদেহের ছবি ও বাসা ভাড়া নেওয়ার সময় দেওয়া পরিচয়পত্র দেখানো হয়। “তখন তারা ছবি দেখে শনাক্ত করতে না পারায় পরিবারের সদস্যদের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়। চলতি সপ্তাহে পাওয়া ডিএনএ টেস্টের রিপোর্টে মনজিয়ারা পারভীন ওরফে মর্জিনার পরিচয় শনাক্ত হয়েছে।”
মর্জিনা নামে পরিচিত এ নারী জঙ্গি চট্টগ্রামের সীতাকুণ্ডে নিহত জঙ্গি জুবাইরা ইয়াসমীনের বোন বলে জানিয়েছেন পুলিশ সুপার রেজাউল। সন্দেহভাজন অপর জঙ্গি মঈনুল ইসলাম ওরফে মুসার পরিচয় ডিএনএ টেস্টেও নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “৩০ মার্চ মুসাকে শনাক্তের জন্য রাজশাহী থেকে মুসার মা সুফিয়া বেগমকে সিলেটে এনে তারও ডিএনএ নমুনা সংগ্রহ হয়। ডিএনএ টেস্টে সুফিয়া বেগমের নমুনার সঙ্গে মুসার নমুনা মিলেনি।” আতিয়া মহলের ঘটনায় দায়ের করা দুটি মামলার এখনও তেমন অগ্রগতি নেই বলে জানান তিনি।
এদিকে, শিববাড়ি এলাকার আতিয়ামহলে জঙ্গিবিরোধী অভিযানে ‘অপারেশন টেয়াইলাইট’-এ নব্য জেএমবি’র শীর্ষ নেতা মঈনুল ইসলাম ওরফে মুসা মারা যাওয়ার কথা জানিয়েছিলো আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পক্ষ থেকেও আতিয়া মহলে মুসা নিহত হওয়ার বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত মুসার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সর্বশেষ ডিএনএ টেস্টেও মুসার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আতিয়া মহলের ঘটনায় দায়েরকৃত দুটি মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ব্যাপারে পিবিআই সিলেটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সারওয়ার জাহান মঙ্গলবার বলেন, ডিএনএ টেস্টে কেবল মনজিয়ারা পারভীন ওরফে মর্জিনার পরিচয় সনাক্ত করা গেছে। আর কারো পরিচয় সনাক্ত করা যায়নি। এই মামলাগুলোর এখনো তেমন অগ্রগতি নেই বলে জানান তিনি। চলতি সপ্তাহে এই ডিএনএ প্রতিবেদনগুলো পাওয়া গেছে বলে জানান সারওয়ার।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক দেওয়ান আবুল হোসেন বর্তমানে ওমরাহ হজ্জ্ব করতে গিয়েছেন জানিয়ে তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তা দেশে ফিরলে মনজিয়ারার পরিবারকে পরিচয় সনাক্তের বিষয়টি জানানো হবে।
অভিযান শুরুর আগে থেকেই পুলিশের ধারণা ছিল ওই ভবনে নব্য জেএমবি নেতা মঈনুল ইসলাম ওরফে মুসা ও মর্জিনা বেগম অবস্থান করছেন।
অভিযান সমাপ্ত হবার পরেও পুলিশ পক্ষ থেকে জানানো হয়, জঙ্গি মুসা ওই অভিযানে নিহত হয়েছেন।
গত ৫ জুনও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম ঢাকায় সাংবাদিকদের সিলেটের আতিয়া মহলের অভিযানে জঙ্গি মুসা মারা যাওয়ার কথা জানিয়ে বলেন, মুসার মৃত্যুর পর নব্য জেএমবির নতুন আমির হয়েছেন ‘আইয়ুব বাচ্চু’।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code