সাতক্ষীরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইয়াসিন গাজী (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার কালিঞ্চি নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইয়াছিন গাজী উপজেলার পূর্ব কৈখালী গ্রামের মজিবর গাজীর ছেলে। এ ঘটনায় আটক মনির একই গ্রামের আব্দুল গাজীর ছেলে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান ইয়াছিনের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, ইয়াছিন একজন ব্যবসায়ী। স্থানীয় কয়েকজনের কাছে সে টাকা পেত। গত সোমবার রাতে তাকে ওই এলাকার ফারুক, বিল্লাল ও মনির নামে তিনজন ডেকে নিয়ে যায়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। বুধবার সকালে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
তিনি আরও জানান, ইয়াছিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাকে হত্যার ঘটনায় জড়িত মনিরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটক মনির হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।
Related News
ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন, নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে রাবেয়াRead More
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More



Comments are Closed