পাওয়া গেল আরো ১০ ‘পৃথিবী’র সন্ধান
বৈশাখী নিউজ ডেস্ক: পৃথিবীর মতো আরও ১০টি পৃথিবীর সন্ধান পাওয়ার খবর দিয়েছে নাসার কেপলার স্পেস টেলিস্কোপ (কেএসটি)।
সোমবার (১৯ জুন) নাসার তরফ থেকে এই ঘোষণা দেয়া হয়।
সংস্থাটি জানিয়েছে, আমাদের পৃথিবী যেমন এই সৌরমণ্ডলে বৃহস্পতি, শনি, নেপচুন, ইউরেনাসের তুলনায় আকারে ছোট, তেমনই চেহারা ওই ১০টি ‘পৃথিবী’র।
নাসা বলেছে, সদ্য সন্ধান পাওয়া ১০টি ‘পৃথিবী’ থেকে তাদের নক্ষত্র বা তারা এমন দূরত্বে রয়েছে, যেখানে বাসযোগ্য হতে পারে। প্রাণ আর জল তরল অবস্থায় থাকতে পারে গ্রহগুলোর পিঠে বা সারফেসে। সিগনাস নক্ষত্রপুঞ্জে যে ২ লাখ তারার ওপর নজর রেখেছিল কেএসটি, তার মধ্যে ২১৯টি ভিন গ্রহের সন্ধান পাওয়া গেছে।
এই ২১৯টি ভিন গ্রহের মধ্যে অন্তত ১০টি একেবারেই আমাদের পৃথিবীর মতো পাথুরে। এবং এগুলো রয়েছে গোল্ডিলক্স জোনে। ‘গোল্ডিলক্স জোন’ বলা হয় নক্ষত্র থেকে কোনো গ্রহের নির্দিষ্ট দূরত্বকে।
এ নিয়ে গত ৮ বছরে মোট ৪ হাজার ৩৪টি ভিনগ্রহের সন্ধান পেল কেএসটি। এর মধ্যে সদ্য সন্ধান পাওয়া ১০টিকে নিয়ে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সংখ্যা ৪৯টি হলো।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed