জুন মাসে বিশ দিনে ২৬ শিশু খুন!
বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৭ সালের জুন মাসের ২০ দিনের মধ্যে ২৬ জন শিশু খুনের ঘটনায় উদ্ধেগ প্রকাশ করেছে দেশের অন্যতম মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। বিশেষ করে সম্প্রতি পিতা-মাতার হাতে শিশু হত্যা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগে রয়েছে সংস্থাটি ।
এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, চলতি জুন মাসে রাজধানীতে পারিবারিক কলহের কারণে তিন সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে মা রেহানা বেগম। ভোলায় দাম্পত্য কলহের জেরে স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হত্যা করে এক পাষন্ড স্বামী।
সিলেটে ১০ বছর বয়সী বোনকে গলা কেটে হত্যা করে তার আপন ভাই।
চলতি জুন মাসের প্রথম ২০ দিনে ২৬ শিশু হত্যার শিকার হয়েছে, এদের মধ্যে ৯ জন শিশুই পিতা মাতার হাতে খুন হয়েছে।
২০১৭ সালের জানুয়ারী থেকে জুনের ২০ তারিখ পর্যন্ত ১৫৩ জন শিশু নানা ভাবে হত্যা কান্ডের শিকার হয়েছে । ১৫৩ জনের মধ্যে পিতা মাতার হাতে খুন হয়েছে ২৩ জন শিশু। শিশু হত্যার ঘটনা সবচেয়ে বেশী ঘটেছে ঢাকা বিভাগে।
এ বিষয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান এডভোকেট সিগমা হুদা বলেন, দিন দিন ক্রমবর্ধমান শিশু হত্যার ঘটনা প্রমান করে যে আমদের সমাজ কতটা অমানবিক হয়েছে। । দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর নানা অত্যাচার হচ্ছে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। অতি দ্রুত যদি আমরা এ অবস্থার পরিবর্তন না করতে পারি তাহলে সমাজকে চরম মূল্য দিতে হবে। নির্যাতনের শিকার হয়ে যে শিশুগুলো বড় হচ্ছে তাদের কাছ থেকে ভালো কোন সমাজ বা কাজ আমরা আশা করতে পারি না।
সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল বলেন, বাবা মা বা পরিবারের সদস্যদের দ্বারা শিশু হত্যার ঘটনাগুলি খুবই মর্মান্তিক। পরিবার গুলোর মধ্যে বন্ধন কমে যাওয়া, ধর্মীয় মূল্যবোধের অভাব, নৈতিক ও মানবিক মূল্যবেধের ঘাটতি ইত্যাদি নানা কারনে এসব ঘটনা বেড়ে যাচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রান পেতে হলে পারিবারিক ও সামাজিক ভাবে সচেতনতা বাড়াতে হবে। অপরাধীর দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। সামাজিক প্রতিষ্ঠান সহ গণমাধ্যম গুলোকে এক হয়ে কাজ করতে হবে।
Related News
নরসিংদীর দূর্গম চরাঞ্চলে টেটাযুদ্ধ, আহত কমপক্ষে ৬
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের জিতরামপুর ও টিটিরচর এলাকায় দুইRead More
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More



Comments are Closed