সিলেটে চুরির মালামালসহ জামাই-শাশুড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মাছিমপুর শুটকি বাজার এলাকা থেকে ১৪টি ট্যাব ও দুই লাখ টাকাসহ চোর ও তার শাশুড়িকে আটক করেছে পুলিশ।
সোমবার বাজারের পাশে আজাদ মিয়ার কলোনী থেকে চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো- নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার খুজরা ইউনিয়নের মৃত ইছাক আলীর ছেলে সিদেল চোর মো. আরিফ আলী (২৬) ও ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীননগর থানার কাছুর গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী ও চোরের শাশুড়ী মোছাম্মৎ জামিলা খাতুন।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মূসা সোমার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, নগরীর কাজীটুলাস্থ এয়ারটেল অফিসে চুরির ঘটনায় কতোয়ালী মডেল থানায় গত ৯ জুন মামলা হয় । যার নং ১২। সিলেট মেট্টোপলিটন পুলিশ কোতয়ালী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীর ও কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ গৌছুল হোসেন, এস আই মো. ফয়েজ উদ্দিন ফয়েজ, এসআই ইবাদুল্লাহ, এএসআই মো. নোমান মিয়া সম্মিলিতভাবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় । এসময় আরোও ১০টি চার্জারও উদ্ধার করা হয়ে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
হযরত শাহজালাল রহ.-এর মাজারে বৃহস্পতিবার থেকে ওরশ শুরু হচ্ছে
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরশ মোবারক ৭ মেRead More
দক্ষিণ সুরমায় দুর্ঘটনায় ৯ নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় জামায়াতের শোক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানেরRead More



Comments are Closed