Main Menu

চুনারুঘাটে পানিবন্দি কয়েক হাজার মানুষ, ভেঙ্গে পড়েছে কাঁচা ঘরবাড়ি

Manual6 Ad Code

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে হগিঞ্জের চুনারুঘাট উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্ধী হয়ে পড়েছেন ৭/৮ টি গ্রামের কয়েক হাজার মানুষ। সেই সাথে ভেঙ্গে পড়েছে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জানা যায়, গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বাল্লা সিমান্তবর্তী এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙ্গে ৭/৮টি গ্রাম প্লাবিত হয়ে যায়। এতে পানিবন্ধী হয়ে পড়েন ওই এলাকার কয়েক হাজার মানুষ। সেই সাথে ভেঙ্গে পড়ে ৩০/৩৫টি কাচাঁ ঘরবাড়ি।
এদিকে, ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের ছন্ডিছড়া এলাকায় পানির প্রবল স্রোতে রাস্তাটি ভেঙ্গে গেছে। সোমবার রাতে রাস্তাটি পানির স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। ফলে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট-মাধবপুর সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
অপরদিকে, আমু চা বাগান থেকে আমুরোড যাওয়ার বিকল্প সড়কটিও পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় উপজেলার ৩টি চা বাগানসহ ঐ এলাকার হাজার হাজার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ বিষয়ে চন্ডিছড়া চা বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, সোমবার বিকট শব্দে ব্রীজটির দক্ষিনাংশের সড়ক ভেঙ্গে যায়। এতে পানিতে ভাসিয়ে নিয়ে গেছে প্রায় ৬০ ফুট সড়ক।
আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী জানান, ‘চুনারুঘাট উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।’
তিনি বলেন, ‘চুনারুঘাটে বাল্লা এলাকায় এখনও হারিয়ে যাওয়া অনেক মাটির ঘর রয়েছে। কিন্তু বন্যার কারণে ওই এলাকার প্রায় ৩০/৩৫টি মাটির ঘর ভেঙ্গে পড়েছে।’
তিনি আরও বলেন, মাটির ঘরগুলো ভেঙ্গে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। তাছাড়া তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।’
চুনারুঘাট উপজেলা নির্বাহি অফিসার সিরাজাম মুনিরা জানান ‘ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের ছন্ডিছড়া এলাকায় রাস্তা সম্পূর্ণ ভেঙ্গে যান চলাচল বন্ধ রয়েছে। তাছাড়া উপজেলার বেশ কিছু রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে।’

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code