সিলেটে জাপানিজ এনকেফালাইটিস বিষয়ক সেমিনার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্তাবধানে ও সিভিল সার্জন অফিস কর্তৃক আয়োজিত জাপানিজ এনকেফালাইটিস বিষয়ক সেমিনার সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এ সেমিনারটি পর্যায়ক্রমে আগামী ২২মে পর্যন্ত ৪টি মেডিকেলে অনুস্টিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।
সেমিনারের কো-অরডিনেটর সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. দেবপ্রদ রায়, নিওরোলজি বিভাগের প্রফেসর ও বিভাগীয় প্রধান ডা. মতিউর রহমান, সহযোগী অধ্যাপক ডা. শিশির চক্রবর্তী, ডেপুটি সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। এছাড়াও বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আহমদ সিরাজুল মুনীর (রাহিল), সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মাইনুদ্দিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. আজাদ রহমানী, ডা. মুহিবুল কাশেম প্রমুখ।
Related News
শাবিপ্রবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)Read More
সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককেRead More



Comments are Closed