Main Menu

সিলেটে ছাত্রদলের মিছিল-সমাবেশ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সহ- কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ত্রান সামগ্রী বহনকারী গাড়ী বহরে আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সোমবার দুপুরে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। মিছিলটি রিকাবী বাজার থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের মত একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং ত্রান সামগ্রী বহনকারী গাড়ী বহরে হামলা আওয়ামীলীগের রাজনৈতিক দেউলিয়াপনার পরিচয়। বক্তারা বলেন, দুর্যোগকালীন সময়ে অসহায়, ক্ষুধার্থ, ফিলিস্তিনীদের ত্রানবহরে হামলা করে ইসরাইলের ইহুদী সরকার আর পার্বত্য চট্টগ্রামে অসহায়, ক্ষুধার্থ পাহাড়ের অধিবাসীদের ত্রানবহরে হামলা করে বাংলাদেশের আওয়ামীলীগ সরকার। বক্তারা বিএনপি মহাসচিব ও ত্রানসামগ্রী বহনকৃত গাড়ী বহরে হামলার সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। অন্যথায় সময়মত সমূচিত জবাব দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
মহানগর ছাত্রদলের সাবেক সদস্য শাহ আলম আলী ও জেলা ছাত্রদলের সদস্য হেলাল আহমদ মাসুমের যৌথ পরিচালনায় চৌহাট্টা পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সিলেট ‘ল’ কলেজ ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ উদ্দিন রাজিব, ৭নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক কামাল আহমদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা ছাত্রদলের সদস্য জুবের আহমদ, জেলা সদস্য ছদরুল ইসলাম লোকমান, সহ মুক্তিযুদ্ধ ও গবেষনা বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম সাজু, জেলা সদস্য এস এম ফখরুল ইসলম, শাহ খুররুম ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি এস কে শাহীন, এমসি কলেজ ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন ইমরান, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা নাহিদ আহমদ, মহানগর ছাত্রদলের সদস্য সৈয়দ মিনহাজ, জেলা সদস্য সুমন ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সদস্য সজিবুর রহমান, পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, লায়েক আহমদ, জেলা সদস্য এস এম তাফহিম, জেলা সদস্য জুনায়েদ আহমদ, রাজু আহমদ অপু, শফিকুল হক শামীম, ফয়সল আহমদ, রুহুল আমীন, এনাম আহমদ, মোস্তাক আহমদ, জাবেদ হাসান, তোফায়েল আহমদ, আল আমীন, পাবেল আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code