দৈনিক সিলেটের ডাক’র ডিক্লারেশন বাতিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিল্পপতি রাগীব আলীর মালিকানাধীন পত্রিকা দৈনিক সিলেটের ডাক’র ডিক্লারেশন (প্রকাশনার অনুমোদন) বাতিল করেছেন সিলেটের জেলা প্রশাসক।
গত ১৫ জুন বৃহস্পতিবার ডিক্লারেশন বাতিল করা হয় বলে জানান জেলা প্রশাসক রাহাত আনোয়ার। রোববার এই নোটিশ সিলেটের ডাক কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
পত্রিকাটির প্রকাশক রাগীব আলী আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হওয়ায় আইন মোতাবেক সিলেটের ডাক’র ডিক্লারেশন বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
ডিক্লারেশন বাতিলের ফলে সিলেটের বহুল পঠিত এই পত্রিকাটি আর প্রকাশ করা যাবে না বলেও জানান জেলা প্রকাশক।
এদিকে, পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হান্নান জানান, রোববার বিকালে ডিক্লারেশন বাতিলের চিঠি পান তারা। এ ব্যাপারে আইনজীবীদের পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নিচ্ছেন।
তিনি জানান, মামলায় রাগীব আলী ও তার ছেলে অভিযুক্ত হওয়ার পর পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশের দায়িত্বে রয়েছেন তিনি। এ সংক্রান্ত কাগজপত্রও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
তিনি জানান, সিলেটের ডাক-সিলেটের একটি জনপ্রিয় পত্রিকা। পত্রিকাটির প্রায় ২৫ হাজার সার্কুলেশন রয়েছে। পত্রিকার বিভিন্ন বিভাগে প্রায় শতাধিক স্টাফ কর্মরত আছেন। ডিক্লারেশন বাতিল হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়বে এসব কর্মীও।
Related News
সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিনRead More
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More



Comments are Closed