Main Menu

ইফতারি খেয়ে তাবলীগের ১৩ জন হাসপাতালে

বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে ইফতার খেয়ে তাবলীগ জামাতের ১৩ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার একডালা প্রজেক্ট মসজিদে ইফতার খেয়ে তারা সবাই অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

অসুস্থরা হলেন—কুমিল্লা জেলার বুড়িচং থানার বাসিন্দা মো. ফিরোজ (৬০) একই থানার মো. রবিউল (২০), রুহুল আমীনের ছেলে ফয়সাল, আব্দুল কুদ্দুসের ছেলে ফরহাদ হোসেন, সেলিমের ছেলে আরাফাত (১৫), বাদুয়াপাড়ার আবুল হোসেনর ছেলে রেজাউল, রুহুলের ছেলে মো. গোলাম রব্বানী, আক্তার হোসেনের ছেলে হাসান, সিদ্দিকুর রহমানের ছেলে নাজমুল (১৭), জুয়েল, মো. তোফায়েল ও আবুল বাসারের ছেলে মো. মহিউদ্দিন।

তাবলীগ জামাতের সদস্য মাওলানা শহিদুল ইসলাম জানান, তাবলীগ জামাতের সদস্য ৪০ দিনের চিল্লায় কুমিল্লা জেলা থেকে ১ মাস আগে সিরাজগঞ্জে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার খেয়ে তারা অসুস্থ হয়ে পড়লে রাত ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের জরুরি রিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রোকন উদ্দিন জানান, খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতাল থেকেই তাদের ওষুধ সরবরাহ করা হচ্ছে। বর্তমানে তারা ভালো আছেন। তবে সুস্থ হতে একটু সময় লাগবে।

 

Share





Related News

Comments are Closed