Main Menu

ওসমানীনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে আবারও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছুরাব আলী নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দয়ামীর ইউপির সন্ন্যাসী পাড়ায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরও দুইজন আহত হয়েছেন। এর আগে গত শনিবার একই ইউপির বড় ধিরারাই গ্রামে তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে জবেদ আলী নামের আরেক ব্যক্তি নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে গরুর ঘাষ কাটাকে কেন্দ্র করে পাশর্^বর্তী বাড়ির ফারুক ও সেবুলদের সাথে কথাকাটাকাটি হয় নিহত ছুরাব আলীর। এর জেরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে ছুরাব আলী ও তার ছেলে জগলু এবং অপর পক্ষের সেবুল আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ছুরাব আলীর মৃত্যু হয়।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

 

Share





Related News

Comments are Closed