বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে ভ্রাম্যমান আদালত চারটি ব্যবসা-প্রতিষ্ঠানে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল হক এ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অলিক গবিন সরকার, বিশ্বনাথ থানার এসআই সবুজের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানকালে উপজেলা সদরের পুরান বাজার আল-মদিনা হোটেল এন্ড মুসলিম সুইট মিট এর কারখানায় ৭ হাজার টাকা, কামাল বক্স এন্ড ফ্যাক্টরী ৮ হাজার টাকা, উপজেলা সদরের নতুন বাজার জুবেদা বীজ ঘর ২ হাজার, কিসমত ট্রেডার্স থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার বলেন, উপজেলা সদরের চারটি ব্যবসা-প্রতিষ্ঠানে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed