ফের বনানী থেকে চার যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: অাবারো রাজধানীর বনানী থেকে চার যুবক নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে পরিবারগুলোর পক্ষ থেকে বনানী থানায় জিডি করা হয়েছে।
এরা হলেন, কামাল হোসেন (২২), ইমাম হোসেন (২৭), হাসান মাহমুদ (২৬) ও তাদের বন্ধু তাওহীদুর রহমান (২৫)।
বনানী থানার এসআই বজলুর রহমান ও সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৩ জুন থেকে এই চার যুবক নিখোঁজ হন। তারা সবাই ধর্মীয় ভাবধারার ছিল। একই দিন তাদের নিখোঁজ হওয়াটা রহস্যজনক। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
এদের মধ্যে ইমাম হোসেন ও হাসান মাহমুদ ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ইলেট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করার পর কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করেন। আর কামাল হোসেন নিউ ইস্কাটন এলাকার দিলু রোডের জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদরাসা থেকে দাওরা হাদিস ডিগ্রি সম্পন্ন করেছেন।
প্রসঙ্গত, এর আগে গত বছরের ১ ডিসেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে একসঙ্গে চার যুবক নিখোঁজ হয়েছিলেন। তারা হলেন- সাফায়েত হোসেন, জায়েন হোসেন খান পাভেল, সুজন ও মেহেদী হাওলাদার।
এছাড়াও গত বছরের ৩০ নভেম্বর ঢাকা ক্যান্টনমেন্ট থানার মাটিকাটা এলাকা থেকে কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থী ইমরান ফরহাদ ও ৫ ডিসেম্বর বনানী এলাকা থেকে সাঈদ আনোয়ার খান নামে আরও দুই তরুণ নিখোঁজ হন। তাদের সন্ধান এখনো মিলেনি।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed