সিলেটে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিসিকের অভিযান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পূর্বজিন্দাবাজার, তাতিপাড়া ও হাওয়াপাড়া সংলগ্ন খালের উপর নির্মিত দেয়াল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
বৃহস্পতিবার দুপুরে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পেলোডার দিয়ে খাল পরিস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন। খাল সম্পুর্নœভাবে পরিস্কার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিসিক মেয়র আরিফ। মেয়র জানান, এই খালের উপর অবৈধ স্থাপনা নির্মান করায় খালটি ক্রমশ ছোট হয়ে ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে। যার কারনে সামান্য বৃস্টিতেই হাওয়াপাড়া, তাতিপাড়া, পূর্বজিন্দাবাজার এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃস্টি হয়। তিনি জানান, খালটি পরিস্কার করে আগের স্থানে ফিরিয়ে আনতে পারলে এই সব এলাকায় আর কোন জলাবদ্ধতার সৃস্টি হবে না।
অভিযানে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেন।
উলেখ্য, বুধবার টানা ৯ ঘন্টার বৃষ্টিপাতে সিলেট নগরীর অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছিল। প্লাবিত এলাকায় মেয়র স্বশরীরে উপস্থিত হয়ে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed