Main Menu

সিলেটে জাতীয় জনকল্যাণ দল’র মতবিনিময়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় জনকল্যাণ দল-এর মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, দেশে গনতন্ত্র নামে চলছে ধারাবাহিক এবং পর্যায়ক্রমিক পরিবারতন্ত্র ও পারিবারিক শাসন। দেশের বৃহৎ দুটি রাজনৈতিক দল গনতন্ত্রের ডামাঢোল পেঠালেও মূলত এ দুটি দলই মূদ্রার এপি ওপিট। তারা গনতন্ত্রেও নামে দেশে পারিবারিক শাসন ও শোষন বজায় রেখেই চলেছে। বক্তারা বলেন, পরিবারতন্ত্র দেশ ও জনগনের কোন কল্যান বয়ে আনতে পারে না। পরিবারতন্ত্র গনতন্ত্রের মূল আবেদনকে পদদলিত করে চলেছে। তাই মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এমএজি ওসমানী দেশশাসনে জনগনের অধিকার প্রতিষ্টার লক্ষ্যে ১৯৭৬ সালে গঠন করেন জাতীয় জনতা পার্টি। সেই জাতীয় জনতা পার্টি’র পরিবর্তিত নতুন নাম জাতীয় জনকল্যাণ দল। জাতীয় জনকল্যাণ দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগনের রাজনৈতিক অধিকার আদায়ের লড়াইয়ে অবতীর্ন হবে। অধিকাংশ সংসদীয় আসনে প্রার্থী দেবে।
মঙ্গলবার (১৩জুন) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
জাতীয় জনকল্যাণ দলের মৌলভীবাজার সভাপতি কামাল আহমদ আন্বিয়ার সভাপতিত্বে ও দলের নির্বাহী সদস্য প্রিয়া এ্যাশ চৌধুরীর উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটি সিলেট-এর নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় জনকল্যাণ দল-এর কুমিল্লা জেলা সভাপতি ড. রফিকুল ইসলাম, সিলেট সিটি কর্পেরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক জালালাবাদ সম্পাদক আজিজুল হক মানিক, সিলেট জেলা প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি ওয়েস খসরু। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য খলিলুর রহমান, সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী, অমিতা সিনহা, সুব্রত দাস, মনিরুজ্জামান রণি ও মখলিছুর রহমান প্রমূখ।

 

Share





Related News

Comments are Closed