সিলেটে বিশ গ্রামের ১২ হাজার গ্রাহক বিদ্যুৎহীন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন সাহেবের বাজার এলাকার প্রায় ২০টি গ্রামে গত শনিবার থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, খাদিমনগর ইউনিয়নের পলী বিদ্যুৎ সমিতি ২ এর আওতাধীন সিলেট সদর উপজেলার ফতেগড়, সাহেবের বাজার, কোনাটিলা, গোড়ামারা, রামপুর, দেওয়াইরবহর, ছালিমহল, পাঠানগাও, কান্দিরপথ, ছান্দাই, চানপুর, মোটরঘাট, ফড়িংগড়া, ছড়ারপাড়, টিলাপাড়া, বড়বন, কান্দিপাড়া, হানাপাড়া, আলীনগরসহ আরো অনেক গ্রামের প্রায় ১০-১২ হাজার বিদ্যুৎ গ্রাহক মঙ্গলবার পর্যন্ত অন্ধকারে রয়েছেন। এতে করে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকার সাধারণ লোকজন। পবিত্র রমজান মাস শুরু হতেই এ সমস্যা প্রকট আকার ধারণ করে। বিশেষ করে বিদ্যুৎ না থাকায় সেহরি, ইফতার ও তারাবীর নামাজ পড়তে চরম ভুগান্তির মধ্যে রয়েছেন এলাকার লোকজন ।
সাহেবের বাজারের এলাকার ব্যবসায়ী শফিকুর রহমান বলেন, শনিবার থেকে এখন পর্যন্ত খাদিমনগরে পলী বিদ্যুৎতের আওতাধীন এলাকায় বিদ্যুৎ নাই। আমাদের সাধারণ লোকজনের দুর্ভোগের শেষ নেই, আমরা পলী বিদ্যুৎতের বর্তমান দায়িত্ব প্রাপ্ত জেনারেল ম্যানেজারের সাথে বার বার যোগাযোগ করেও কোন কাজে আসছে না। পলী বিদ্যুৎ দ্রুত সরবারহের ব্যবস্থা গ্রহণ না করলে আমারা বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করব।
এছাড়া আরো একাধিক গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, বিদ্যুৎ না থাকায় এই রমজান মাসে অসহনীয় দুর্ভোগে পড়েছেন। পলী বিদুৎ কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোনে পাওয়া যায় না বা কর্মকর্তাদের অসহযোগিতার অভিযোগ পাওয়া যায়।
এদিকে বিদ্যুৎ না থাকায় ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়িতে দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট, এ নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এলাকার লোকজন। কবে লাগাত বিদ্যুৎ পাওয়া যাবে সঠিক কোন তথ্য দিতে পারছেন না পলী বিদ্যুৎ সমিতি ২ বিভাগের সংশ্লিষ্টতরা।
এ বিষয়ে পলী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার এর সাথে যোগাযোগ করতে চাইলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি রিসিভ করেননি।
Related News
সিলেটে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দুই মাদ্রাসা ছাত্র অপহৃত হয়েছে বলে সম্প্রতি অভিযোগ করে তাদের পরিবার।Read More
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More



Comments are Closed