১৩ জুনকে ‘কবুতর দিবস’ ঘোষণার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশে ১৩ জুনকে ‘কবুতর দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে অনলাইন ভিত্তিক ৮টি সংগঠন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কবুতর শান্তির প্রতীক। কবুতরের সঙ্গে মানুষের আবেগ অনুভূতি মিশে আছে। কবুতর এক সময় ডাক পিয়নের ভূমিকা পালন করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কবুতরের অবদান রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মত্যাগী কবুতরের কথা স্মরণে বিশ্বব্যাপী কবুতর দিবস পালন করা হয়। ১৩ জুন বিশ্ব কবুতর দিবস হলেও বাংলাদেশে এ দিবস পালন করা হয় না।
বক্তারা আরও বলেন, যারা কবুতর পালন করে তারা মাদক সেবন করে না, বাজে আড্ডা দেয় না, জঙ্গি হয় না। পড়া-লেখার পাশাপাশি কবুতর নিয়েই ব্যস্ত থাকে। কবুতরকে ভালোবাসি তাই এ দিবসটি আমাদের জন্য গৌরবের। এ দিবসটিকে পালন করে আমরা বিশ্ববাসীকে দেখাতে চাই কবুতরকে আমরা কতটা ভালোবাসি।
কবুতর ছাড়া লাইফ ইম্পসিবল ফ্যান ক্লাবের সভাপতি আলী মনসুরের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য নজরুল ইসলাম, এবি সাহিদ, আবদুর রহমান, বিডি ন্যাশনাল পিজন ফ্যান ক্লাব, মাইটস টপার ফ্যান ক্লাব এবং কবুতর পালি বলে ভালোবাসা পাই ফ্যান ক্লাবের সদস্যরা।
Related News
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More
দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, প্রথম স্ত্রীসহ পুলিশ হেফাজতে এমপি নজরুল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয়Read More



Comments are Closed