Main Menu

চাঁপাই সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: বিএসএফের গুলিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত থেকে নিহত এক বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত শাহালাল (২৫) গোমস্তাপুর উপজেলার রোকনপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল বিজিবির উদ্ধৃতি দিয়ে জানান, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী রোকনপুর সীমান্ত অতিক্রম করার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় শাহালাল ঘটনাস্থলেই মারা যায়।

 

Share





Related News

Comments are Closed