জকিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ
জকিগঞ্জ প্রতিনিধি: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সিলেটের জকিগঞ্জে পল্লী বিদ্যুতের অফিস ঘেরার করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রোববার দিবাগত রাতে বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে এসে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জকিগঞ্জ জোনাল অফিসের প্রধান ফটকে অবস্থান নেন তারা।
এ সময় উত্তেজিত জনতা ডিজিএম-এর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে প্রধান ফটক খোলার চেষ্টা করেন। খবর পেয়ে তাৎক্ষণিক জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন।
এ ব্যাপারে থানার ওসি হাবিবুর রহমান জানান, ‘ডিজিএম-এর সাথে তিনি বৈঠক করে আগামী দু’দিনের মধ্যে জকিগঞ্জ উপজেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের ব্যবস্থা করবেন। তার এ আশ্বাসের প্রেক্ষিতে উত্তেজিত জনতাকে সেখান থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed