বিয়ানীবাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ এই লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ভোর রাত ৪টার দিকে সে আত্মহত্যা করে।
আত্মহননকারী যুবকের নাম আবিদ আহমদ (২২)। সে মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের মিছবাহ উদ্দিনের পুত্র।
জানা যায়, সেহরীর পর আবিদ ঘুমিয়ে পড়ে। সকালে ছেলে ঘুম থেকে না ওঠায় তার বাবা তাকে ডাকতে যান। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে জানালা ভেঙ্গে তাকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন।
খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে আবিদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমাদের ধারণা, সে আত্মহত্যা করেছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ।Read More
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More



Comments are Closed