চার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা, নোয়াখালী-সিলেট রুটে সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর এসব রুটে রেল চলাচল শুরু হয়।
রোববার সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর এসব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে আবার চলাচল শুরু হয়।
কসবা রেলস্টেশন মাস্টার লুৎফুর রহমান মোল্লা জানান, সকালে ইমামবাড়ি স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ও কসবা স্টেশনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস আটকা পড়ে। পরে সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া জংশন থেকে বিকল্প একটি ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে। এরপর থেকে ওই চার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed