সৌদি আরবে গুলিতে ২ বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের দাম্মামে গুলিতে শাহ্ পরান ও শামীম আহমেদ নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মাহবুব আলম নামে আরেক বাংলাদেশি আহত হয়েছেন।
এরা সবাই কিশোরগঞ্জের ভৈরবের চণ্ডিগড় এলাকার বাসিন্দা। আহত মাহবুবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহ্ পরানের ভাই বোরহান উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সৌদি আরবের দাম্মামের কাতিফে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলিতে পড়ে তারা হতাহত হন।
বাংলাদেশ দূতাবাস ও দাম্মাম এলাকার ব্যবসায়ী আব্দুল আজিজ জানান, গত বুধবার (৬ জুন) ভোরে কফিলের খোঁজে তারা দাম্মাম যাচ্ছিলেন। পথে কাতিফ এলাকায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে তারা গুলিবিদ্ধ হন।
বর্তমানে বাংলাদেশ দূতাবাস ওই এলাকায় বসবাসরত বাংলাদেশিদের চলাচলের ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরতRead More
আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিনRead More



Comments are Closed