‘ছুটির ঘণ্টা’র সেই খোকনকে ভুলতে পারেননি সিনেমাপ্রেমীরা
বৈশাখী নিউজ ডেস্ক: ‘ছুটির ঘণ্টা’ ছবির কথা কি মনে আছে? স্কুলের বাথরুমে আটকা পড়ে নির্মম মৃত্যুর শিকার হওয়া গল্পের সেই খোকনকে আজও ভুলতে পারেননি সিনেমাপ্রেমীরা। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি দর্শকের মনে এখনো দাগ কাটে।
সেই খোকন তথা মাস্টার সুমনকে নিয়ে বাংলাদেশ টেলিভিশন নির্মাণ করলো বিশেষ অনুষ্ঠান ‘সেদিনের তারকা’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার।
অনুষ্ঠানটি সম্পর্কে উপস্থাপক ইকবাল খন্দকার বলেন, ‘একসময়ের পর্দাকাঁপানো মানুষগুলোকে আবার পর্দায় আনতে পেরে ভালো লাগছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

অনুষ্ঠানে মাস্টার সুমন তার অভিনয়জীবনের স্মৃতিচারণের পাশাপাশি কথা বলেছেন বর্তমান ব্যক্তিজীবন সম্পর্কে। মাসউদুল হকের সার্বিক তত্ত্বাবধানে ‘সেদিনের তারকা’ প্রযোজনা করেছেন আজগর আলী। আর এটি প্রচার হবে বিটিভির বিশেষ ঈদ-অনুষ্ঠানমালায়।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed