ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি
বৈশাখী নিউজ ডেস্ক : শুল্ক গোয়েন্দা আপন জুয়েলার্সের বিভিন্ন শো-রুম থেকে সোনা জব্দ করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) ১১ জুন রোববার থেকে যে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (১০ জুন) দুপুরে রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই-এর সম্মেলন কক্ষে এই ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি এনামুল হক খান দোলন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির যৌথ সংবাদ সম্মেলনে এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কথা থাকলেও সেখানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। তবে বাজুস নেতারা সেখানে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন।
এনামুল হক খান দোলন বলেন, ‘আমরা ধর্মঘটে যাচ্ছি না। তবে আমরা সরকারের কাছে সোনা আমদানির ব্যাপারে পূর্ণাঙ্গ নীতিমালা চাই। এই নীতিমালা না হওয়া পর্যন্ত যাতে আমাদের হয়রানি না করা হয় সে বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।’
এসময় সেখানে উপস্থিত ছিলেন জুয়েলার্স সমিতির সভাপতি গঙ্গাচরণ মালাকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল এবং এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন।
উল্লেখ্য, ‘আপন জুয়েলার্স ছাড়া অন্য সোনা ব্যবসায়ীদের বিরুদ্ধেও চোরাচালানের অভিযোগ রয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ শুল্ক গোয়েন্দা অধিদফতর প্রধানের এমন বক্তব্যে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জুয়েলার্স ব্যবসায়ীরা।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed