বিদ্যুতের দাবিতে মধ্যরাতে সিলেটে সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে শুক্রবার দিনগত মধ্যরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নগরীর জল্লারপাড় এলাকার বাসিন্দারা। এসময় তারা সড়কে টায়ার পুড়িয়ে রাস্তায় অবস্থান নেন। ফলে জিন্দাবাজার-লামাবাজার সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে তাদের এলাকায় বিদ্যুৎ নেই। রমজান মাস এবং তীব্র গরমে নাজেহাল তারা। বিদ্যুৎ অফিসে একাধিকবার যোগাযোগ করেও কোন সুরাহা হয়নি। ফলে তারা বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন। এতে মোমবাতি হাতে নিয়ে অংশ নেন প্রতিবাদকারীরা।
ওই এলাকার বাসিন্দা ও যুব সংগঠক এহসানুল হক তাহের বলেন, এতো গরমের মাঝে সন্ধ্যা থেকে পুরো এলাকায় বিদ্যুৎ না থাকায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
এদিকে, আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর স্থানীয় কাউন্সিলর হাজী রাজিক মিয়ার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed