নীলফামারী পৌরসভার ৬৬ কোটি টাকার বাজেট ঘোষণা
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৬৫ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌর পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘উম্মুক্ত বাজেট ঘোষণা ও জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ এই বাজেট ঘোষণা করেন।
৬৫ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ১৯৮ টাকা আয় নির্ধারণ করে ১৯ লাখ ৪৩ হাজার ১৯৮ টাকা উদ্ধিত্ত ঘোষণা করা হয় ওই বাজেট।
বাজেট ঘোষণা শেষে জনগনের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদসহ পৌর পরিষদের সদস্যরা। এবং সেখানে বিগত বছরের নগর উন্নয়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরেন মেয়র।
অনুষ্ঠানটি ক্যাবল নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করার কারণে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে বসে মুঠোফোনের মাধ্যমে পৌরসভার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে প্রশ্ন করেন নাগরিকরা।
এসময় বেশীরভাগ নাগরিক শহরে মাদকের বিস্তার, রাস্তা, পানি নিস্কাশন, ডাষ্টবিনের স্বল্পতা, অপ্রতুল সড়ক বাতি, মশা মাছির উপদ্রবসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।
জনগণের প্রশ্নের জবাবে মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, মাদক এবং জঙ্গিবাদ আমাদের উন্নয়নের বড় বাধা, আমাদের সম্মিলিত ভাবে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। শহরকে মাদকমুক্ত করতে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে কর্মসংস্থানের ব্যাবস্থা করা হবে।
‘একটি পৌর সভার সার্বিক উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন পৌর নাগরিকগণ। পৌরবাসীর সার্বিক সহযোগীতা অব্যহত থাকলে ‘নীলফামারী পৌরসভাকে দেশের মডেল পৌরসভায় রূপান্ত করা হবে।’
আর এজন্য পৌর নাগরিকদের সময় মত পৌরসভা নির্ধারিত যাবতীয় কর পরিশোধ করাসহ শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান মেয়র।
একই সাথে যারা পৌর কর ও পানির বিল বকেয়া রাখেন তাদের হুশিয়ারী করে বলেন, দ্রত এসব পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে প্রথমে সামাজিক ও পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed