জয় পেলেন রুশনারা, টিউলিপ, রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের মধ্যবর্তী নির্বাচনে আবারও জয়ের মুকুট তিন বাঙালি কন্যার মাথায়। গতবারের চেয়ে আরও বড় ব্যবধানে জয় পেয়েছেন তারা। নির্বাচিত তিনজনই বিরোধী লেবার দলের মনোনয়নে নিজ নিজ আসন ধরে রাখার লড়াইয়ে নামেন।
টিউলিপ রেজওয়ানা সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে, রুশনারা আলী বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ও রূপা হক ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে জয়ী হন। এবার পাঁচজন স্বতন্ত্র প্রার্থীসহ বাংলাদেশি বংশোদ্ভূত মোট ১৪ প্রার্থী নির্বাচন করেন। এর মধ্যে জয় পেলেন আগের মেয়াদে এমপি থাকা ওই তিনজন।
প্রধানমন্ত্রীর অভিনন্দন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক পুনর্নির্বাচিত হওয়ায় তাদের আন্তরিক
অভিনন্দন জানিয়ে বলেছেন, তাদের এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের জনগণের মুখ উজ্জ্বল হয়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃত দিয়ে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী এবং ড. রূপা হক এই তিন কন্যার বিজয় আমাদের জন্য গর্বের বিষয়। আমি আশা করি, তারা যে বিজয়ের মুকুট অর্জন করেছে তার আলোর বর্ণালী সর্বত্র ছড়িয়ে পড়বে।’
বৃহস্পতিবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির প্রার্থী- টিউলিপ রেজওয়ান সিদ্দিক বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। শেখ রেহানার কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ তার হ্যাম্পস্টিড এবং কিলবুর্ন আসনে ১৫,৫৬০ ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন।
টিউলিপ পেয়েছেন ৩৪,৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্লেইরি লুইস লেল্যান্ড পেয়েছেন ১৮,৯০৪ ভোট।
বাংলাদেশী বংশোদ্ভূত অপর দুই নারী প্রার্থী রুশনারা আলী এবং ড. রূপা হক উভয়ই লেবার পার্টি থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তারা বেথনাল গ্রীন এবং বো আসন থেকে নির্বাচিত হয়েছেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed