বাহুবলে ট্রাক-সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চারগাঁও নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে মো. সামছু মিয়া (৩৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্ধা। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর থেকে বাহুবরের উদ্যেশে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামছু মিয়া মারা যান। এ ঘটনায় অন্তত আরও ৪ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। বাহুবল উপজেলার চেয়ারম্যান আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed