ফেসবুকে মহানবী (স.) নিয়ে কটুক্তির ঘটনায় মামলা
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : ফেসবুকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়ের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ৫ জুন সোমবার জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। ফুযায়েল আহমদ নামে ছাত্র জমিয়তের এক নেতা বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলাটি দায়ের করেছেন।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে আলিম ওলামাসহ সর্বস্তরের মানুষ নিয়ে বৈঠক করেছি। কটুক্তিকারীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তার খুঁজে সিলেটসহ বিভিন্নস্থানে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, সোমবার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মিজানুর রহমানের আহবানে বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আইন-শৃংখলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু, ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ, ইউপি চেয়ারম্যান কবির আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, মাওলানা ফদ্বলুর রহমান, খেলাফত মজলিস নেতা মাওলানা মখলিছুর রহমান, সাংবাদিক রহমত আলী হেলালী, কেএম মামুন, এনামুল হক মুন্না, জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান, রাকেশ রায়ের বিরুদ্ধে মামলাকারী ছাত্র জমিয়ত নেতা ফুযায়েল আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মুসলিম জনতা।
জকিগঞ্জ থানার ওসি বলেন, রাকেশকে গ্রেফতার করা হবে। রাকেশ আইনের হাত থেকে কোন ভাবেই রেহাই পাবে না। তিনি এ ব্যাপারে সকলকে সংযত থাকার আহবান জানান।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আইন শৃংখলা বাহিনী রাকেশের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কেউ বিশৃংখলা সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে তিনি সবার প্রতি আহবান জানান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed