Main Menu

সিলেটে ইয়াবাসহ ৬ যুবক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহপরাণ থানাধীন সাদাটিকর এলাকায় অভিযান চালিয়ে ৬ যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের প্রত্যেকের দেহে পৃথক তল্লাশী চালিয়ে ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছে- ওই এলাকার তাজুল ইসলামের ছেলে নাছির আহমদ (৩০), এই গ্রামের মতির মিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৩৬), থানার কুশিঘাটের নিজাম উদ্দিনের ছেলে মহিত (৩০), সিলেটের ওসমানীনগর থানার গোয়ালাবাজারের আতর আলীর ছেলে শাহীন (১৯), গোলাপগঞ্জ থানার আমকোনা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন লিমন (২১) ও কুমিল্লা জেলার বরুরা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে রাজন মিয়া (২২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয় বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed