সিলেটে যুবদলের পোষ্টার সাঁটানো কর্মসূচী পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৪ জুন রোববার বিকেল ৩টায় হযরত শাহপরান (রহ:) মাজার প্রাঙ্গন গেইটের দেয়ালে জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের তত্ত¡াবধানে পোষ্টার সাঁটানো কর্মসূচীর উদ্বোধন করেন সিলেট জেলা যুবদল নেতা মোঃ ফরিদ উদ্দিন সহ যুবদল নেতৃবৃন্দ।
এসময় জেলা যুবদল নেতা মোঃ ফরিদ উদ্দিন বলেন, মানুষের আয় বাড়ছে না। কিন্তু সরকার কোন যৌক্তিক কারণ ছাড়াই ঘন ঘন গ্যাস, বিদ্যুত এর দাম বাড়িয়েছে। সে কারণে রমজান মাসেও সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হু হু করে বেড়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এদিকে সরকারের কোন ভ্রক্ষেপ নেই। তাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ডাকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। সে জন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, মোঃ মাসুদ আলী মাছুম, সাইফুল ইসলাম সাইফুল, শাহপরান থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, রফিক দেওয়ান, কামেল, খলিল চৌধুরী, সুমন, মুক্তার আলী শুভ, পারভেজ আহমদ, আলম আহমদ, রাসেল আহমদ প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed