Main Menu

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম তালিকা প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির মনোনীতদের প্রথম তালিকা রবিবার রাতে প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

রোববার দিবাগত রাত ১২ টা ১ মিনিতে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত প্রথম তালিকায় ১২ লাখ ৪৯ হাজার ৮৪৮ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন।

উচ্চ মাধ্যমিক স্তরে সরকারি-বেসরকারি কলেজে ভর্তির সরকারি ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকে মনোনীতদের তালিকা পাওয়া যাবে। একাদশে ভর্তির নীতিমালা অনুযায়ী, ভর্তি শুরু হবে ২০ জুন, ১ জুলাই থেকে শুরু হবে ক্লাস।

জানা যায়, প্রথম পর্যায়ে ভর্তি ২০ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন। ঈদের ছুটির পর ২৮ ও ২৯ জুন ভর্তি করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে মনোনীতদের ফল প্রকাশ করা হবে ১৩ জুন এবং তৃতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে ১৮ জুন।

Share





Related News

Comments are Closed