Main Menu

সিলেট মহানগর বিএনপির ইফতার মাহফিল সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আওয়ামীলীগ সরকারের এই বাজেট দেশ ধ্বংসের বাজেট। দেশের মানুষের কথা চিন্তা করে এই বাজেট ঘোষনা করা হয়নি। আওয়ামীলীগ বাহিনীর পকেট ভারী করতে এই বাজেট। তিনি বলেন, অনেকে সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের সাথে তুলনা করেন বর্তমান অর্থমন্ত্রীকে, আমি তাদের বলবো প্রয়াত এম সাইফুর রহমান কোটি মানুষের কথা চিন্তা করে বাজেট ঘোষনা করতেন আর বর্তমান সরকারের অর্থমন্ত্রী নিজের দলের নেতা কর্মীর কথা চিন্তা করে বাজেট ঘোষনা করেন। মনে রাখতে হবে প্রয়াত এম সাইফুর রহমান এশিয়া মহাদেশের সর্বচ্চে বাজেট প্রদান কারী অর্থমন্ত্রী। তিনি শুধু অর্থমন্ত্রী ছিলেন না ছিলেন একজন সফল পরিকল্পনাবীদ।
রোববার (৪ জুন) দক্ষিণ সুরমার বাইসপাসস্থ একটি কমিউনিউটি সেন্টারে সিলেট মহানগরীর ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন বলেন, সরকারের দেশ ধ্বংসের বাজেট দেশবাসী প্রত্যাখান করেছে। এই বাজেট গরীবের মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছু নয়।
বিশেষ অতিথির বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, এই বাজেট দেশ ধ্বংসের বাজেট। দেশের উন্নয়নের নামে লুটপাটের বাজেট। এই বাজেট দেশবাসী প্রত্যাখান করেছে। তিনি বলেন সবাইকে ঐক্যবন্ধ হয়ে বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন-২০৩০ বাস্তবায়ন ও তা সম্পন্ন রূপে দেশবাসীর কাছে পৌছে দিতে কাজ করে যেতে হবে।
সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও ২৫,২৬ এবং ২৭ নং ওয়ার্ড বিএনপির ইফতার আয়োজন কমিটির আহবায়ক আব্দুল সত্তার’র সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আয়োজন কমিটির সদস্য সচিব মোর্শেদ আহমদ মুকুল’র পরিচালনায় আয়োজিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, জেলা বিএনপির উপদেষ্ঠা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির শাহিন, সালেহ আহমদ খছরু, যুগ্ম সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, প্রকাশনা সম্পাদক জাকির মজুমদার, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, মহানগর বিএনপির আপ্যায়ন সম্পাদক আফজল হোসেন, আবুল কালাম, হাবিবুর রহমান সিলু, মুফতি নেহাল উদ্দিন, মামুন আহমদ, দুলাল আহমদ, সুহাদ রব চৌধুরী, ডা. এম এ হক, রহিম মলি­ক, লোকমান আহমদ, এডভোকেট খালেদ জুবায়ের, মোতাহির আলী মাখন, সেলিম রানা, সেলিম আহমদ রণি, শেখ মোহাম্মদ ইলিয়াস আলী, আরিফ হোসেন, মফিজুর রহমান জুবেদ, উজ্জ্বল রঞ্জন চন্দ, জুয়েল আহমদ দিলওয়ার, শিপু হোসেন রানা চৌধুরী, ইমরান আহমদ, কামাল হাসান জুয়েল, ফয়েজ আহমদ, রেজাউর রহমান রানা, বাচ্চু মিয়া, নাসির আহমদ, আবুল কালাম, সালাউদ্দিন রিমন, আব্দুল মতিন, আব্দুল মান্নান, আতিক আহমদ, জুবেল আহমদ শিপু, মোশাহিদ আহমদ, লিটন আহমদ, শাহজাহান আহমদ, লাহিন আহমদ, জুনেদ আহমদ, সিলেট জেলা ও মহানগর এবং ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed