Main Menu

ওসমানী বিমানবন্দরের পরিচ্ছন্নতার দায়িত্বে রুবেল এন্টারপ্রাইজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পেয়েছে মেসার্স রুবেল এন্টারপ্রাইজ। আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে প্রায় দেড়কোটি টাকা দরে বিমানবন্দরের টার্মিনাল ভবন, বোর্ডিং ব্রীজ এলাকা, কার্গো ও কাস্টমস ফ্রেইট, ফায়ার, এমটি সেকশন এলাকায় কাজ করবে এ প্রতিষ্ঠানটি।

ওসমানী বিমানবন্দর স্থাপনের পর এই প্রথম সিলেটের কোনো বেসরকারী প্রতিষ্ঠানকে এ ধরনের দায়িত্ব দেওয়া হলো।

এতে করে যাত্রীসেবায় মান বাড়বে বলে জানিয়েছেন মেসার্স রুবেল এন্টারপ্রাইজ এর সত্ত¡াধীকারী মো. রিমাদ আহমদ রুবেল।

রোববার বিকেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক’র কক্ষে এ সংক্রান্ত চুক্তিপত্র সম্পাদন করা হয় বিমান কর্তৃপক্ষের সাথে।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের সিনিয়র এরোড্রাম অফিসার মোহা. মশিউর রহমান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের যোগাযোগ প্রকৌশলী মো. সাইফুল আলম, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের উচ্চমান সহকারী মো. হাবিবুর রহমান, মেসার্স রুবেল এন্টারপ্রাইজ এর সত্ত¡াধীকারী মো. রিমাদ আহমদ রুবেল, ক্লিনিং সেকশনের ইনচার্জ বেলায়েত হোসেন চৌধুরী পলিট, সিলেট হাউসকিপিং ডেপুটি ইনচার্জ তাজ উদ্দিন রনি প্রমুখ।

Share





Related News

Comments are Closed