Main Menu

জগন্নাথপুরে ধরা পড়েছে বিষধর সাপ কোবরা

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষধর সাপ কোবরা ধরা পড়েছে। জানা গেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলদিপুর গ্রামের মিছবাহ চৌধুরীর বাড়িতে একটি বিষধর সাপ দেখতে পান বাড়ির লোকজন। খবর পেয়ে বাংলাদেশ উজা সমিতির সভাপতি স্বর্পরাজ রাজা মিয়া ৩ জুন শনিবার রাত ১০টার দিকে তাঁর মন্ত্রবলে প্রায় ৬ ফুট লম্বা একটি বিষধর কোবরা সাপ ধরে নিয়ে আসেন। এ সময় এলাকার উৎসুক জনতা সাপ ধরার কৌশল দেখতে বাড়িতে ভীড় জমান। সাপটি ধরার কারণে আতঙ্কিত পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসে।

Share





Related News

Comments are Closed