কানাইঘাটে প্রতিপক্ষের হাতে আহত চান মিয়ার মৃত্যু
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির নিজ গাছবাড়ী গ্রামে গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে গুরুতর আহত চান মিয়া (৫০) সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছোট বোন মিনা বেগম (৪৫) বাদী হয়ে একই গ্রামের রফিকুল হকের পুত্র আলাউর রহমান (২৫) ও তার ভাই হেলাল উদ্দিন (২০) কে আসামী করে কানাইঘাট থানায় রবিবার হত্যা মামলা দায়ের করেছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার নিজ বাড়ীর বাঁশের লারে কাপড় শুকানো নিয়ে নিহত চান মিয়ার সাথে একই বাড়ীর রফিকুল হকের পুত্র আলাউর রহমান ও হেলাল উদ্দিনের সাথে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি তাৎক্ষণিক গ্রামের মুরব্বীয়ানরা নিষ্পত্তি করে দেন। কিন্তু ঐ দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চান মিয়া বাড়ী সংলগ্ন গাছবাড়ী চৌমোহনী পয়েন্টে কেনাকাটার জন্য গেলে তার উপর ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে হামলা চালায় সহোদর ভাই হেলাল ও আলাউর রহমান।
নিহতের স্বজনরা জানিয়েছেন, এ দুই ভাই এলোপাতাড়ী ভাবে ধারালো অস্ত্র দিয়ে চান মিয়ার ডান হাতের বাহুতে এবং বাম পায়ে গোড়ালীতে মারাত্মক রক্তাক্ত জখম, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় চান মিয়ার আত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে ঐদিন সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান চান মিয়া।
কানাইঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ জানান, চান মিয়া প্রতিপক্ষের হাতে আহতের পর চিকিৎসাধীন অবস্থায় সিওমেক হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed