Main Menu

তাহিরপুরে তিন লাখ টাকার গাজাসহ গ্রেফতার ২

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৩ লক্ষাধিক টাকার ২০ কেজি গাজা সহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ভৈরব থানার আগানগড় চড় পাড়া গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে গাজা ব্যবসায়ী শহীদ মিয়া (৪৫) ও তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামের চিহ্নিত গাজা ব্যবসায়ী কাজল মিয়ার স্ত্রী আসমা আক্তার (৩৮)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধরের নেতৃত্বে এসআই আমির ও পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ফিরোজপুর গ্রামের মকবুল হোসেনের বসতবাড়ি থেকে ৩ বস্তা ভর্তি ২০ কেজি গাজা সহ শহীদ মিয়া (৪৫) ও আসমা বেগম (৩৮) কে আটক করে। এসময় তাদের সহযোগী কাজল মিয়া (৩৫) ও মকবুল মিয়া (৪০) পালিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে।

Share





Related News

Comments are Closed