ছাতক পৌরসভার ৬০ কোটি টাকার বাজেট ঘোষনা
ছাতক প্রতিনিধি : ছাতক পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
রোববার বিকেলে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী আনুষ্টানিকভাবে ৬০ কোটি ১১ লক্ষ ৮৮ হাজার ১শ’ ৩০ টাকার নতুন বাজেট ঘোষনা করেন।
বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৭৮লক্ষ ৩ হাজার ৫শ’ ৮০ টাকা। উদ্বৃত্ত তহবিল দেখানো হয়েছে ৩৩ লক্ষ ৮৪ হাজার ৫শ’ ৫০টাকা।
বাজেট অধিবেশনে পৌর সচিব মাহমুদ আলম, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, জসিম উদ্দিন সুমেন, আখলাকুল আম্বিয়া সোহাগ, সুদীপ দে, ধন মিয়া, মহিলা কাউন্সিলর সামছুন্নাহার বেগম, মিলন রানী দাস, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদিপ চন্দ্র রায়, হিসাব রক্ষন কর্মকর্তা এমদাদুল ইসলাম, হিসাব রক্ষক কুলসুমা বেগম, কর আদায়কারী জামাল উদ্দিন, সাবেক কাউন্সিলর মাসুক মিয়া, কর্মচারী রতন দে, কল্যাণব্রত দাস, কেতকী রঞ্জন আচার্যী, শিক্ষক মানিক মিয়া লিটু, ফারুক মিয়া, স্থানীয় আব্দুস সাত্তার, শিমুল দত্ত ময়নাসহ সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। বাজেট সভা শেষে পৌরসভা কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed