জাফলংয়ে ১৮টি অবৈধ ক্রাশার মেশিন উচ্ছেদ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ১৮টি অবৈধ স্থাপিত ক্রাশার মেশিন (পাথর ভাঙ্গার কল) উচ্ছেদ করা হয়েছে।
আজ রোববার দুপুরে গোয়াইনঘাটের উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন’র নেতৃত্বে মোহাম্মদপুর ও সিলেট-তামাবিল মহাসড়কের ১নং আপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, বিজিবি’র সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার মো. হুমায়ুন কবির, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক আবুল মনসুরসহ পুলিশ ও বিজিবি’র অর্ধশতাধিক সদস্য এসময় উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাটের ইউএনও মো. সালাহ উদ্দিন বলেন পর্যটন কেন্দ্র জাফলংয়ের পরিবেশ রক্ষার্থে রাস্তার পাশ দিয়ে অবৈধ ভাবে গড়ে উঠা ১৮টি ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন অবৈধ ভাবে যে সকল ক্রাশার মেশিন স্থাপন করা হয়েছে সেগুলো উচ্ছেদ করতে টস্কেফোর্সের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed