ইমরান সরকারের বিরুদ্ধে সুনামগঞ্জে মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম : গনজাগরনমঞ্জের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগ নেতা ও শেখ রাসেল পরিষদ সুনামগঞ্জ জেলার আহবায়ক নুর মোহাম্মদ স্বজন।
রোববার বাদী হয়ে সুনামগঞ্জ আদালতে তিনি এ মামলা দায়ের করেন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইমরান এইচ সরকারের আপত্তিকর শ্লোগান দেওয়ার প্রতিক্রিয়ায় এই মামলা দায়ের করলেন স্বজন।
আদালত মামলাটি আমলে নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
ছাত্রলীগ নেতা ও শেখ রাসেল পরিষদ সুনামগঞ্জ জেলার আহবায়ক নুর মোহাম্মদ স্বজন বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইমরান এইচ সরকারের আপত্তিকর শ্লোগান দেওয়ায় তার বিরুদ্ধে আজ আদালতে মানহানি মামলা করেছি।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed