নীলফামারীতে গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে ফারজানা আক্তার (২০) নামের এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে শশুর-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।
নিহত ফারহানা জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুসা মোতাপাড়ার মাজেদুল ইসলামের স্ত্রী এবং একই ইউনিয়নের মুসা নয়াপাড়ার গোলাম মোস্তফার মেয়ে।
শনিবার বিকেলে নিহতের শশুর বাড়ীর শোয়ার ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
কিশোরগঞ্জ থানার উপ-পরির্র্দশক সহিদুল জানান, প্রাথমিক সুরহতাল প্রতিবেদনে ফারজানার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন না থাকলেও ফারজানার বাবা-মায়ের মৌখিক অভিযোগের কারণে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের প্রতিবেশীরা জানায়, ফারজানার স্বামী গার্মেন্টস শ্রমিক হিসেবে ঢাকায় কর্মরত আছেন। স্বামীর অনুপস্থিতিতে র্দীঘদিন থেকে ফারজানার সাথে শশুর-শাশুড়ি ও ননদের পারিবারিক কলহ চলে আসছিল।
নিহত ফারহানার বাবা গোলাম মোস্তফা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, দুই বছর পূর্বে মেয়ে ফারহানার সাথে বিয়ে হয় মাজেদুলের। মাজেদুল ঢাকায় গার্মেন্টস শ্রমিক হিসেবে কর্র্মরত আছে। স্বামীর অনুপস্থিতিতে শশুড়-শাশুড়ি ও ননদ প্রায় সময় ফারহানাকে নানাভাবে নির্যাতন করে আসছিল। শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ফারহানার শশুর গোলাম মোস্তাফা আমাকে জানান, আপনার মেয়ে আত্নহত্যা করেছে। সকালে গিয়ে দেখি ওই বাড়িতে কেউ নেই। শুধু মেয়ের লাশ ঘরে ঝুলছে। পরে প্রতিবেশীদের সহযোগীতায় পুলিশে খবর দেয়। তার দাবী, আমার মেয়ে আত্নহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed