সিলেটে দোকান কর্মচারীকে ছুরিকাঘাত করল ছাত্রলীগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর টিলাগড়ে চাঁদা না পেয়ে এক দোকান কর্মচারীকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। রানা মিয়া (২৫) নামের ওই কর্মচারীকে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে টিলাগড়ের একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
তবে হামলার সাথে সম্পৃক্ততা অস্বীকার করেছেন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, টিলাগড়ের একটি রেস্টুরেন্টে জিলাপী কিনতে যান ছাত্রলীগ নেতারা। এসময় কথাকাটাকাটির জের ধরে রানাকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতকারীদের আটকের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।
তবে টিলাগড়ের ওই রেস্টুরেন্টটির মালিক কালাম মিয়া বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আমাদের কাছে চাঁদা দাবি করে। আজ তারা চাঁদা নিতে হোটেলে আসে। চাঁদা না দেওয়ায় দোকানের কর্মচারী রানার উপর তারা হামলা চালায়। রানার নিতম্বে ছুরিকাঘাতে গুরুতর আহত করে তারা।’ তিনি বলেন, ‘রানাকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তবে ঘটনাস্থলে উপস্থিত জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌধুরী বলেন, আমরা কাউকে ছুরিকাঘাত করিনি। স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাব উদ্দিন দোকানে পণ্য কিনতে গেলে ওই দোকানের মালিক কালাম মিয়া ও কর্মচারী রানা মিয়া তাকে মারধর করে। এ বিষয়টি শুনে ওই দোকানে যাই আমরা। সেখানে বেশ কিছু সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ভীড়ের মধ্যে পেছন থেকে রানাকে কে ছুরিকাঘাত করেছে, তা আমরা জানি না। কোন চাঁদা দাবির ঘটনাও ঘটেনি।’
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed