ঝিনাইদহে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কোটচাঁদপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। র্যাবের দাবি, তারা নিষিদ্ধঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মাইদুল ইসলাম রানা (৫০) ও তার সহযোগী আলিম উদ্দিন (৬০)।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলার বহররমপুর নতুন রাস্তার বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত মাইদুল ইসলাম রানার বাড়ি কোটচাঁদপুরের বকশিপুর গ্রামে এবং তার বাবার নাম ফকির চাঁদ মন্ডল। আলিম উদ্দিনের বাড়ি একই উপজেলার বহরমপুর গ্রামে এবংতার বাবার নাম সলেমান মন্ডল।
এছাড়া বন্দুকযুদ্ধের সময় তাদের তিনজন আহত হয়েছেন বলে জানায় র্যাব।
ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ জানান, চরমপন্থীরা নতুন রাস্তার বটতলা মোড়ে গোপন বৈঠক করছে- এমন গোপন সংবাদে তার নেতৃত্বে র্যাব অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালালে দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ফারুক হুসাইন তাদের মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, বন্দুকযুদ্ধের সময় হাবিলদার মহসিন, কনস্টেবল রফিকুল ইসলাম ও আবুল কালাম আহত হয়েছেন। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে ১৪ রাউন্ড গুলিসহ ২টি একনলা বন্দুক, এক রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল, একটি হাসুয়া ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে বলে জানান মেজর মনির আহমেদ।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানিয়েছেন, নিহতরা হত্যাসহ বিভিন্ন মামলার আসামি ছিলেন।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed