বিশ্ব তামাকমুক্ত দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৩১ মে, বিশ্ব তামাকমুক্ত দিবস। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবারের মতো এবারও ৩১ মে বাংলাদেশে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হচ্ছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ‘তামাক উন্নয়নের অন্তরায়’। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, ‘বিশ্বে সব প্রতিরোধযোগ্য রোগের অন্যতম প্রধান কারণ তামাকের ব্যবহার। তামাকের কারণে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস, হাঁপানিসহ ফুসফুসের দীর্ঘমেয়াদি নানা রোগে বিশ্বে প্রতি ছয় সেকেন্ডে গড়ে একজন লোক মারা যায়।’
এ ছাড়া প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘সরকার তামাক সেবনের ক্ষতিকর দিক তুলে ধরে জনসচেতনতা বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করেছে।’
বিশেষজ্ঞরা বলছেন, তামাকের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৬০ লাখ লোক মারা যায়। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা বছরে ৮০ লাখ ছাড়িয়ে যাবে বলে তাদের আশঙ্কা।
বিশেষজ্ঞরা জানান, বিশ্বের স্বাস্থ্য খাতের মোট ব্যয়ের ৬ শতাংশ অর্থ ব্যয় হয় তামাকজনিত রোগের কারণে। তামাক ব্যবহারকারীদের ৮০ শতাংশেরই বাস নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয়।
বিশেষজ্ঞরা আরো বলেন, তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার জনস্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে মারাত্মক হুমকি। ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যায়।
Related News
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More
সারাদেশে কিডনি রোগীদের জন্য বড় সুখবর
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রুততম সময়ের মধ্যেই সারাদেশের সব জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবাRead More



Comments are Closed