Main Menu

মৌলভীবাজারে বাংলাদেশিকে ধরে নিয়েছে বিএসএফ

বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোড়াইছড়া ১৮৬০ নং সীমান্ত পিলার থেকে এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। তার নাম ময়নুল ইসলাম।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ৪৬ বিজিবি লে. কর্নেল এম এস আনিছুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাকে দেশে ফেরত আনতে প্রক্রিয়া চলছে।

ময়নুল ইসলাম কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের দক্ষিণ তানবির গ্রামের মহর আলীর ছেলে।

বিজিবি জানায়, গত ৩০ মে সকালে ময়নুল অবৈধভাবে ভারতে প্রবেশ করলে ৭নং ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। তার বাবা তাকে অনেক খোঁজাখুজি করে কোথাও সন্ধান না পাওয়া গেলে মোড়ইছড়া বিজিবি ক্যাম্পে ঘটনাটি জানান।

Share





Related News

Comments are Closed