ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত ২
আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর এলাকায় ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরো ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত মিতু (২৮) ও আইভি (৩২) সদর উপজেলার সালন্দর চৌধুরী হাট ফিডমিল এলাকার বাসিন্দা।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার সালন্দর এলাকায় দুটি ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মহিলা নিহত হয়। এ সময় দুই শিশুসহ আহত হয় ৬ জন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টা ব্যাপি উদ্ধার কাজ পরিচালনা করে হতাহতেদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
এ সময় গুরুতর অবস্থায় ১ শিশু ও ১ নারীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক ডা: শুভেন্দু দেবনাথ।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: আবু মো: খায়রুল কবির জানান, সড়ক দূর্ঘটনায় ২ নারী নিহত হয়েছে। আধুনিক সদর হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed