সিলেটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ছিনতাই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের তারাপুর চা বাগানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃক্তরা।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঠানটুলা হতে গোয়াবাড়ী যাওয়ার পথে তারাপুর চা বাগানের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত অবস্থায় ঐ ব্যবসায়ীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যবসায়ী সবিনয় চক্রবর্তী নগরীর গোয়াবাড়ী ব্রাদার্স এন্টারপ্রাইজ সাটারিং হাউজে কর্মরত।
ব্রাদার্স এন্টারপ্রাইজ সাটারিং হাউজের পরিচালক সৈয়দ জাহাঙ্গীর আলম জানান- নগরীর পাঠানটুলাস্থ একটি সাইট থেকে প্রায় ৫৬ হাজার টাকা কালেকশন করে ফেরার পথে তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed