Main Menu

হুইপ সেলিম উদ্দিনকে শোকজ করলেন এরশাদ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাপা চেয়ারম্যান এরশাদের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা বিরোধীদলীয় হুইপ এমপি সেলিম উদ্দিনকে শোকজ করা হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার আহŸায়ক এটিইউ তাজ রহমানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করায় দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গত শনিবার (২৭ মে) তাঁকে শোকজ করেন।
কারণ দর্শানোর নোটিশে এরশাদ উল্লেখ করেন, সেলিম উদ্দিন জাপা চেয়ারম্যানের একজন উপদেষ্টা হয়ে দলের একজন প্রেসিডিয়াম সদস্যের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন। পার্টির কোনো নেতার সাথে সেলিম উদ্দিনের কোনো বিরোধ থাকলে বিষয়টি প্রথমেই তিনি পার্টির চেয়ারম্যানের কাছে উত্থাপন করতে পারতেন। কিন্তু তিনি তা না করে পার্টির একজন নেতার বিরুদ্ধে মামলা করে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এরশাদ বলেন, দু’জনের মধ্যে কোনো বিরোধ থাকলে তা দলীয়ভাবে মীমাংসা করা যেত। কিন্তু দলের চেয়ারম্যানের উপর আস্তা না রেখে মামলা করে সেলিম উদ্দিন জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এ কারণে সেলিম উদ্দিনের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ কেন করা যাবে না তার লিখিত বক্তব্য আগামী ৪ জুনের মধ্যে না দিলে তাঁর বিরুদ্ধে এক তরফা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও শোকজে উল্লেখ করেন এরশাদ।

Share





Related News

Comments are Closed