পেট্রোলপাম্প-সিএনজি ও ট্যাংকলরি এসোসিয়েশনের যৌথসভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র রমজান মাসে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একইভাবে জনস্বার্থে এর সময়সীমা বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পুনঃনির্ধারণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি এবং বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি।
গত শুক্রবার রাতে নগরির উপশহরস্থ কার্যালয়ে সংগঠন ৩টির যৌথসভার এক প্রস্তাবে এ সুপারিশ জানানো হয়।
প্রস্তাবে বলা হয়, পবিত্র রমজান মাসে প্রচন্ড গরমের দিনে ইফতারের প্রাক্কালে ঘরমুখো রোজাদার মানুষকে নির্বিঘ্নে যানবাহন সহযোগে গন্তব্যে পৌঁছাতে এ সুপারিশ জনস্বার্থে অবশ্যই বিবেচনার দাবি রাখে। কারণ কোন যানবাহন রিফুয়েলিং না করতে পারলে তার চলাচল বন্ধ হওয়ার আশংকা থেকে যায়।
সিএনজি ফিলিং স্টেশন এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং পেট্রোলপাম্প এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল ও সিএনজি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আমিরুজ্জামান চৌধুরীর যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, আলহাজ্ব আব্দুল হান্নান, আলহাজ্ব মোঃ রোকন উদ্দিন, হুমায়ুন আহমদ, আব্দুল্লাহ আল মাহমুদ, ফয়জুল ইসলাম, হাজী মোঃ ইউসুফ আলী, সাজওয়ান আহমদ, সুব্রত ধর বাপ্পী, এনামুল হক রুবেল, আলহাজ্ব কামাল উদ্দিন, সিরাজুল হোসেন আহমদ, ফয়েজ উদ্দিন, আব্দুল ওদুদ জায়গীরদার, গোলাম রাব্বানী চৌধুরী, মনিরুল ইসলাম, খান মোঃ ফরিদ উদ্দিন, রফিকুল ইসলাম, আলী আফছার মোঃ ফাহিম, জুবেদ আহমদ সেকেল, আহমদ রাজীব মজুমদার প্রমুখ।
সভার অপর এক প্রস্তাবে সদ্যসমাপ্ত সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে উপরোক্ত এসোসিয়েশনত্রয়ের অন্যতম নেতা আমিরুজ্জামান চৌধুরী এবং হুমায়ুন আহমদ পরিচালক নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জ্ঞাপন এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় আমিরুজ্জামান চৌধুরী সিলেট চেম্বারের দুইবারের নির্বাচিত একজন প্রজ্ঞাবান পরিচালক হওয়া স্বত্বেও তাঁকে কোন দায়িত্বশীল পদে না রাখায় দুঃখ প্রকাশ করা হয়। সভায় নির্বাচিত দু’জন পরিচালক সিলেট চেম্বারের প্রত্যেক ভোটারের প্রতি তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভার আরো এক প্রস্তাবে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটারস, এজেন্টস্ এন্ড পেট্রোলপাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয় স্থায়ীভাবে স্থাপনের নিমিত্বে সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে আর্থিক সহযোগিতার সিদ্ধান্ত গৃহিত হয়।-বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed